মনোনেশ দাস : ৩ আগস্ট সকালে মুক্তাগাছা – ময়মনসিংহ বাইপাস সড়কের পাশে গাছে একটি গুইকে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার দৃশ্য সকলকে হতবাক করে । জানা যায় , দেশের তৃতীয় বৃহত্তম শালবনের একাংশ রসুলপুর ,সন্তোষপুর মধুপুর অংশের জঙ্গলের ঝোপ – ঝাড় , বন – জঙ্গল বিনস্ট, খাল- বিল , নদীনালা , পুকুর – ডোবা ভরাট, পরিবেশ দূষণ ও মানুষের আক্রমনে পরিবেশের বন্ধু গুই হারিয়ে যাচ্ছে । গ্রামাঞ্চলে গুইসাপ নামে পরিচিত বিপন্ন গুই এখন কদাচিৎ দেখা যায় । গুই সাপের আক্রমণ থেকে সর্বাধিক রক্ষা কবচ । ছোট খাট পোকা – মাকড় খেয়ে জীবন ধারণকারী গুই সরীসৃপ প্রজাতির প্রাণী । পৃথিবীতে ৫ হাজার ৩শ’ প্রজাতির সরীসৃপের মধ্যে ৪৫ ভাগ বিপন্ন হয়ে পড়েছে । গুই ও সোনাগুই – কাট্রা, কাছিম , কুমির প্রজাতির প্রাণী । বহু দেশের মানুষ গুইয়ের মাংস খায় । - See more at: http://www.mymensinghbarta.com/?p=4214#sthash.j0ysRcJW.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন