বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদের ভাগিনা নজরুল ইসলাম খান বাবুল ঢাকা থেকে হেলিকপ্টারে নিজ উপজেলা ভালুকায় আসেন।
শনিবার বিকেলে ভালুকার ধলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে। এসময় হাজার হাজার উৎসুক জনতা তাকে দেখতে কলেজ মাঠে ভিড় জমায়।
পরে বিকেলে নজরুল ইসলাম খান ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন ।
এর আগে নজরুল ইসলাম জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ধলিয়া স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মুজুরুল হক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রোকেয়া বেগম, শারফুল ইসলাম ,বজলুল হক খান, মনিরুজ্জামান স্বপন প্রমুখ।
উল্লেখ্য, আলহাজ নজরুল ইসলাম খান বাবুল একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। তিনি ভালুকা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মরহুম নুরুল ইসলাম খান সোনামিয়ার ছেলে।শনিবার, ১৭ আগস্ট, ২০১৩
মনোনয়ন প্রত্যাশীর হেলিকপ্টারে আগমন
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদের ভাগিনা নজরুল ইসলাম খান বাবুল ঢাকা থেকে হেলিকপ্টারে নিজ উপজেলা ভালুকায় আসেন।
শনিবার বিকেলে ভালুকার ধলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে। এসময় হাজার হাজার উৎসুক জনতা তাকে দেখতে কলেজ মাঠে ভিড় জমায়।
পরে বিকেলে নজরুল ইসলাম খান ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন ।
এর আগে নজরুল ইসলাম জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ধলিয়া স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মুজুরুল হক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রোকেয়া বেগম, শারফুল ইসলাম ,বজলুল হক খান, মনিরুজ্জামান স্বপন প্রমুখ।
উল্লেখ্য, আলহাজ নজরুল ইসলাম খান বাবুল একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। তিনি ভালুকা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মরহুম নুরুল ইসলাম খান সোনামিয়ার ছেলে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন