শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

বৃহত্তর ময়মনসিংহে বিনা চাষে অযতেœ এলাচি জন্মে : মানুষ ব্যবহার করে না - See more at: http://www.mymensinghbarta.com/?p=4504#sthash.5XfKSjfL.dpuf


মনোনেশ দাস : বাজারে সুগন্ধি মসলা হিসাবে এলাইচ বা বড় এলাচি আমরা যথেষ্ট মূল্য দিয়ে কিনে থাকি । কিèন্তু এটি আমাদের দেশীয় নয় । পাশ্ববর্তী ভারত, ইন্দোনেশিয়া , মালয়েশিয়া প্রভৃতি দেশ থেকে আমদানী করা হয় । আশ্চর্যের বিষয় হলেও সত্য যে , বৃহত্তর ময়মনসিংহে জলাধারের পাশে এমনকি ঝোপ- ঝাড়েও একই প্রজাতির এলাইচ গাছ অযতেœই জন্মে থাকে , প্রচুর ফল দেয় । সুগন্ধিও রয়েছে যথেষ্ট , কিন্তু মানুষ তা ব্যবহার করে না । ব্যবহার না করার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে । এ প্রজাতির এলাইচটি বৃহত্তর ময়মনসিংহের দোআাঁশ মাটিতে প্রচুর ফল দেয় ঠিকই কিন্তু এর সুগন্ধ হয় একটু বিকৃত যা রান্নায় ব্যবহৃত হলে এলাচির সুগন্ধের পাশাপাশি গোবরের গন্ধও মিশ্রিত থাকে । এলাইচের এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ‘ এমোমাস সাবুলেটাম ’ । গাছের পাতা অনেকটা আদা গাছের তো কিন্তু আকারে বড় , প্রায় ৩/৪ ফুট উঁচু হয় । বর্ষাকালে এর ফুলও ফল ধরে । আমাদের দেশে রে কোন ব্যবহার দেখা যায় না । এমনকি গরু ছাগলেও এ গাছ খায় না । ভেষজ বিশেষজ্ঞ সূত্রে জানা যায় , ভেষজ হিসাবে এর গুরুত্ব রয়েছে । এলাইচের ক্কাথ , এলাইচ চূর্ন এবং এলাইচের তেল ওষুধ হিসাবে ব্যবহৃত হয় । বিভিন্ন রোগে এর ভেষজ ব্যবহার রয়েছে । বর্তমানে এ গাছটি অযতœ অবহেলায় বিলুপ্তির পথে । মূল্যবান ভেষজ হিসাবে এর প্রতি সুদৃষ্টি দেয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন । - See more at: http://www.mymensinghbarta.com/?p=4504#sthash.5XfKSjfL.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন