শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার

একটি হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে ওই মামলার দুজন সাক্ষীকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় আহত সাইফুল ইসলামকে (২৫) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শুক্কুর আলীকে (৩০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর নদীরপাড় এলাকায় গত মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে। বুধবার সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে জানান,রসুলপুর ছিলার বাজার থেকে টেলিভিশন দেখে শুক্কুর আলীকে নিয়ে বাড়িতে ফেরার পথে রসুলপুর গ্রামের আসাদুল্লাহ হত্যা মামলার আসামী মো. শামছু মিয়া, জাহের উদ্দিন, মতিউর রহমান, দানিছ মিয়াসহ কয়েকজন দুইদিক থেকে তাদের পথরোধ করে। তাদের হাতে নানা ধরণের অস্ত্র দেখে প্রাণ রক্ষায় তারা দৌঁড় দিলে হামলাকারীরা পেছন থেকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। তারা দুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামের লোকজন জানান, আসাদুল্লাহ হত্যা মামলার এই আসামিরা ঈদের কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসে। আসাদুল্লাহ হত্যা মামলার বাদি আ.লতিফ জানান, ২০১২ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে তার ছেলেকে (আসাদুল্লাহ) কুপিয়ে হত্যা করে ওই হামলাকারীরা। এ ঘটনায় তিনি নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন (মামলা নং ৩১ তারিখ ৩১/১০০১২)। ওই মামলায় সাইফুল ইসলাম ও শুক্কর আলী গুরুত্বপুর্ণ সাক্ষী। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন আসামিদের জামিন বাতিলের জন্যে আদালতে আবেদন জানানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন