শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

ময়মনসিংহের শালবনে পরিবেশের দ্রুত ভারসাম্যহীনতা


মনোনেশ দাস :ময়মনসিংহের শালবনে ভূত্বক গঠন ও পরিবেশের প্রতি তোয়াক্কা না করে দ্রুত বর্ধনশীল বৃক্ষ রোপনের মাধ্যমে বনায়ন সৃষ্টির কারণে আত্রাঞ্চলে পরিবেশের দ্রুত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ইতিমধ্যে ময়মনসিংহ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশংকাজনকভাবে নিচে নেমে গেছে।বার্ষিক বৃষ্টিপাতের গড়ও হ্রাস পেয়েছে।১৯৯২ সালে যেখানে বর্ষিক বৃষ্টিপাতের গড় ছিল ২৩৩ মিলিলিটার , সেখানে এখন ১৫০ মিলিলিটার বার্ষিক গড় বৃষ্টিপাত দাড়িয়েছে। জানা যায়, ১৯৮৮-৮৯ সাল থেকে ময়মনসিংহ ফরেস্ট এলাকায় সামাজিক বনায়নের নামে দ্রুত বর্ধনশীল ইউকেলিপটাস ও আকাশমণি গাছের উডলট বাগান সৃষ্টি করা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট শাল, সেগুন, গজারী, কড়ই প্রভৃতি দেশীয় প্রজাতির গাছগুলো সমূলে ধ্বংস করে উল্লেখিত গাছ রোপণ করা হয়।ফলে গত এক যুগ ধরে এ এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতা লক্ষ করা যাচ্ছে।অধিকাংশ ঝোড়ার পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।ভূগর্ভস্থ পানি দ্রুত নিন্মাভিমুখী হচ্ছে। বৃষ্টিপাত হ্রাস পেয়েছে।এব্যাপারে একজন বিশেষজ্ঞ জানান, হাজার কোটি বছর ধরে আমাদের বনভূমিতে যেসব গাছ-গাছরা জন্মিয়েছে তার ব্যত্যয় ঘটিয়ে শুধু বিদেশী প্রজাতির গাছ দিয়ে বনায়ন করলে প্রকৃতিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিলে অবাক হবার কিছু নেই।ভূপ্রকৃতির গঠন, মাটি ওজলবায়ুর উপরই নির্ভর করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ ধরনের গাছের জন্ম হয়এবং প্রভৃদ্ধি লাভ করে । শীত প্রধান দেশের গাছ গ্রীষ্ম প্রধান দেশে রোপন দেশে রোপন করে সুফল আশা করা যায় না।সূত্র মতে, আফ্রিকান দেশ নাইজেরিয়ায় বনায়নের নামে শুধু ইউকেলিপ্টাস গাছ রোপনের ফলে সেখানে প্রচন্ড খরা ও পানি সংকট দেখা দিয়েছিল । এব্যাপারে ময়মনসিংহ বন বিভাগ কিছুই জানো বলে জানান। - See more at: http://www.mymensinghbarta.com/?p=3901#sthash.Cv3HqzZd.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন