শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

বলাকা কমিউটার ট্রেনের জেনারেটর অপারেটর আবুল কাশেম ও রুবেলের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ - See more at: http://www.mymensinghbarta.com/?p=4614#sthash.VpoftsiG.dpuf

জাহীদুল ইসলাম জীবন : ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের জেনারেটর অপারেটর আবুল কাশেম ও রুবেলের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে । অভিযোগে প্রকাশ , এদের যাগসাজশে ট্রেনের টিকিট কালো বাজারে বিক্রি , ইঞ্জিনের বগিতে চড়িয়ে যাত্রীপ্রতি ৩/৪শ’ টাকা হারে আদায় এবং যাত্রীদের ট্রেনের ছাঁদে উঠিয়ে দিয়ে হাতিয়ে নিচ্ছে নিয়ে লাখ লাখ টাকা । এতে ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক কার্যক্রম । ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে ট্রেনের যাত্রা । jebon1সরেজমিনে , ময়মনসিংহ স্টেশনে গতকাল শুক্রবার সকাল ১০ টায় ট্রেনে উপচেপড়া যাএীদের ভীড় দেখা যায় । দেখা দেয় টিকেটের জন্য হাহাকার । কালোবাজারে সব টিকেট সয়লাব। উপরোল্লিখিতরা ছাড়াও ময়মনসিংহ স্টেশনে কিছু অসাধূ কর্মকর্তা – কর্মচারীরর কারনে ময়মনসিংহের রেলওয়ে জংশনের দুর্নাম এখন চরমে। কালোবাজারীদের কারণে যাত্রী সাধারণ এখন দিশেহারা আর নিরুপায় । যাত্রীদের গন্তব্যে পৌঁছতেই হকেব এ কারণে যাত্রী সাধারণ বাধ্য হয়েই কালোবাজারীদের নিকট থেকে উচ্চ মুল্যে টিকেট কিনে গন্ত্যবের উদ্দ্যেশে ঢাকাসহ অন্যান্য স্থানে যাচ্ছেন । নাম প্রকাশে অনিচ্ছুক অনেক যাত্রী অভিযোগ করে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ,আমরা ময়মনসিংহ থেকে ঢাকা যাবো দুপুর ১২.৩০ মিনিট থেকে আন্তঃ নগর কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকার পর টিকেট মাস্টার বলেন টিকেট নেই । ১০ দিন আগেই সব টিকেট বিক্রি হয়ে গেছে। অপরদিকে সবগুলো ট্রেনই ময়মনসসিংহ স্টেশন ছেড়েছে বিলম্ব করে । বলাকা ট্রেন আশার কথা ২.৩০ মিঃ এ ট্রেন ছেড়েছে ময়মনসিংহ থেকে বিকাল ৫.৪৫ মিঃ। তিস্তা ট্রেন ছাড়ার কথা বিকাল ৫.২০ মিঃআর এ ট্রেন ছেড়েছে ময়মনসিংহ থেকে সন্ধা ৬.৪৫মিনিটে। অপর এক এক যাত্রী জানায়,বলাকা কমিউটার ট্রেন ময়মনসিংহ পৌঁছলে যাত্রীদের দর কশাকশি করে পাওয়ার মাস্টার মোঃআবুল কাশেম । জানা যায়, তার বিরূদ্ধে রেলওয়ের অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে । মোঃ আবুল কাশেম (৪০)পাওয়ার ঘাট দায়িত্বে অপর জন মোঃ রুবেল যাত্রীদের জিম্মী করে জনপ্রতি থেকে ৩০০ / ৪০০ টাকা আদায় করছে । বিনিময়ে তারা যাত্রীদের বসা ও দাড়ানোর স্থান করে দিচ্ছেন ট্রেনের ইঞ্জিন রুমে ও ছাঁদের উপরে । । প্রতিবেদক ঘটনার সত্যতা জানতে গেলে উপরোক্তরা বলেন , ময়মনসিংহ ও কমলাপুর রেলওয়ে স্টেশনে বড় অফিসারকে মাসোহারা দিয়ে যাত্রীদের উঠানামা করিয়ে থাকি । এবং এটা আমাদের ব্যাবসা । আপনারা সাংবাদিক যা পারেন লিখেন । এতে রেলওয়ে তথা আমাদের কিছু হবে না । ভুক্তভোগীরা এহেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের কবল থেকে রক্ষা পেতে ময়মনসিংহের এমপি , রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অদ্যক্ষ মতিউর রহমানের হস্তক্ষেপ কামণা করেন । - See more at: http://www.mymensinghbarta.com/?p=4614#sthash.VpoftsiG.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন