শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

ময়মনসিংহ বাইপাস সড়কে বৃক্ষ রোপন


স্টাফ রিপোর্টার : বন বিভাগের ব্যবস্থানায় ময়মনসিংহ বাইপাস সড়কের রোপিত সড়ক বনায়নের বৃক্ষগুলি এখন মনকাড়া সৌন্দর্যে দোলায়িত করছে পথচারী ও যাত্রী সাধারণের মনকে । বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৪/২০০৫ অর্থ বছর থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ময়মনসিংহ – ঢাকা মহাড়কের দিগারকান্দা পর্যন্ত ১০ কিলোমিটারে ১০ হাজার চারা গাছ রোপন করা হয় । বর্তমানে এই গাছের প্রতিটির বেড় ২/৩ ফুট । অর্জুন , নিম, জাম, জারুল মেহগিনি জাতের গাছগুলির উচ্চতা ৩০ ফুট পর্যন্ত । উপকার ভোগীর সংখ্যা ৫০ জন । সড়কের সৌন্দর্য বৃদ্ধি , ক্ষয়রোধ, পরিবেশ সংরক্ষণ , আর্থ সামাজিক উন্নয়ন ও স্থানীয়ভাবে কাঠ ও জ্বালানির চাহিদা মেটানোর লক্ষেই মুলত এই সড়ক বনায়নের উদ্যোগ নেয় বন বিভাগ । ময়মনসিংহে সদ্য নির্মিত বাইপাস সড়কের পাশে রোপিত গাছ দৃষ্টি কাড়ে । জানা যায় , ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে নব নির্মিত বাইপাস সড়ক উদ্বোধনের কথা ছিল ময়মনসিংহ বন বিভাগের ব্যবস্থাপনায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে সোমবার বাইপাস সড়কে বৃক্ষ রোপন করা হয়েছে । বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন, এজেডএম ইমাম উদ্দিন মুক্তা , সহ সভাপতি ময়মনসিংহ প্রেস ক্লাব ও প্রতিনিধি বেতার , বাসস প্রতিনিধি , এএইচ এম মোতালেব সাবেক সেক্রেটারী ময়মনসিংহ প্রেসক্লাব , মনোনেশ দাস , স াধারণ সম্পাদক ময়মনসিংহ সদর প্রেসক্লাবসহ সাংবাদিক এমএআজিজ , শিবু, , রেড মিল্লাত, আবুল হোসেন বিনয়, রফিক , ইমরান কবীর, সাংবাদিক বৃন্দ । বিভাগীয় সহকারী বন সংরক্ষক মো : সারোয়ার আলমসহ বন বিভাগের পক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেন । সূত্র জানায় , সোমবার সকালে নব নির্মিত বাইপাস সড়কটি উদ্বোধনের জন্য সাংবাদিকদের আগাম উপস্থিত থাকার ঘোষনা দেন ময়মনসিংহ সদর আসনের এমপি ও রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান । ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়, তৎপরবর্তীতে উদ্বোধনের সময় পেছানো হয় । বাইপাস সড়ক উদ্বোধন উপলক্ষে বন বিভাগ ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে খালি জায়গায় উদ্বোধককে দিয়ে বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেয় । বন বিভাগ সংরক্ষিত বৃক্ষ চারার পলিথিন খুলে ফেলে । বিনষ্টের কবল থেকে রক্ষা করতে সাংবাদিক এএইচ এম মোতালেব এইস্থানে বৃক্ষচারা রোপনের প্রস্তাব দিলে তৎসময়ে অং শগ্রহনকারীগণ একাতœতা প্রকাশ করেন । - See more at: http://www.mymensinghbarta.com/?p=4062#sthash.q2sMWc8x.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন